কিভাবে শিখবেন
Vocabon-এর স্মার্ট সিস্টেমে ভোকাবুলারি আয়ত্ত করার সহজ গাইড।
🧠 মূল মন্ত্র: ২০টি শব্দের ম্যাজিক
প্রতিটি ইউনিটে আপনি ২০টি শব্দ শিখবেন। জানা শব্দ মার্ক + অজানা শব্দ শেখা - দুটোই হয়ে যাবে:
জানি
শব্দটি আগে থেকেই আপনার চেনা। এটি আপনার "Known" লিস্টে চলে যাবে।
জানিনা
নতুন/অপরিচিত হলে "জানিনা" করুন। সাথে সাথেই অর্থ, উচ্চারণ, উদাহরণ ইত্যাদি দেখে শিখে নিন! এটি আপনার "Review" লিস্টে থাকবে।
শুরুর আগে: লক্ষ্য ও সেট নির্বাচন
পড়া শুরুর আগে আপনার লক্ষ্য নির্ধারণ করুন
- ১লক্ষ্য নির্ধারণ: পেইজের উপরের "লক্ষ্য নির্ধারণ করুন" বাটনে ক্লিক করে আপনার পরীক্ষা সিলেক্ট করুন।
- ২সেট নির্বাচন: এরপর "সেট নির্বাচন করুন" বাটনে ক্লিক করে আপনি যে সেটের শব্দগুলো শিখতে চান তা বেছে নিন।
ধাপ ১: প্রথম দিন (পরিচিতি)
ফ্ল্যাশকার্ড দিয়ে নতুন ২০টি শব্দের সাথে পরিচিত হওয়ার দিন
- ১সেশন শুরু: ইউনিটে গিয়ে "শিখুন" বাটনে ক্লিক করুন।
- ২মার্ক করুন: শব্দগুলো দেখে "জানি" অথবা "জানিনা" মার্ক করুন।
- ৩গেমস (ঐচ্ছিক): নতুন শেখা শব্দগুলো নিয়ে কিছুক্ষণ গেম খেলুন।
ধাপ ২: দ্বিতীয় দিন (রিভিশন)
শেখা শব্দগুলো মগজে গেঁথে নেওয়ার দিন
- ১রিভিউ: "রিভিউ" বাটনে ক্লিক করুন। এখানে শুধু আপনার "জানিনা" মার্ক করা শব্দগুলোই আসবে।
- ২গেমস: শব্দগুলো মনে রাখার জন্য বেশি বেশি গেম খেলুন।
ধাপ ৩: তৃতীয় দিন (টেস্ট)
নিজে কতটুকু শিখলেন তা যাচাই করার দিন
- ১ফ্ল্যাশকার্ড টেস্ট: আবার ফ্ল্যাশকার্ড সেশন শুরু করুন।
- ২আপডেট: আগের দিনের "জানিনা" শব্দগুলো এখন মনে পড়লে "জানি" মার্ক করুন।
- ৩ফলাফল: যেগুলো "জানি" মার্ক করবেন, সেগুলো আপনার রিভিউ লিস্ট থেকে চলে যাবে!
🔄 লার্নিং সাইকেল
💡 প্রো টিপ: যখন একটি ইউনিটের ২০টি শব্দের মধ্যে ১৫+ শব্দ আপনার জানা হয়ে যাবে, তখনই কেবল পরের ইউনিটে যান।
🎮 বোনাস: গেমস খেলে শিখুন
বোরিং পড়া বাদ দিয়ে মজা করে প্র্যাকটিস করুন:
🧩 Fill in the Blanks
ক্লোজ টেস্ট (Cloze Test) বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস-এ ভালো করতে এটি সেরা। বাক্যের কন্টেক্সট বুঝে সঠিক শব্দ বসাতে শিখবেন।
🎴 Memory Match
ভোকাবুলারি মনে রাখার স্থায়ী সমাধান। ভিজ্যুয়াল মেমোরি কাজে লাগিয়ে শব্দ ও অর্থ ঝটপট মেলানো শিখবেন।
⚡ Word Match
রিডিং প্যাসেজ দ্রুত পড়ার ক্ষমতা বাড়াবে। পরীক্ষার হলে সময় বাঁচাতে অপশন দেখে দ্রুত সঠিক অর্থ চেনার অভ্যাস হবে।
✍️ Spelling Bee
লিখিত পরীক্ষায় (Written Exam) বানান ভুলের কারণে নম্বর কাটা যাওয়া বন্ধ হবে। শব্দ শুনে নির্ভুল বানান লেখার কনফিডেন্স আসবে।
📝 Sentence Builder
ফ্রি-হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের ভিত্তি শক্ত হবে। সঠিক গ্রামার মেনে শব্দ সাজিয়ে বাক্য গঠন করা শিখবেন।